বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

“সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে থেকে ব্যানার ও প্ল্যাকার্ডসহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডিএম বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে
স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

পরিবেশ রক্ষায় শব্দসচেতনতা বিষয়ে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর
সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর
শেখ শফিক উদ-দৌলা-সাগর, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য শাকিবুজ্জামান বাবলা, পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বিকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা পক্ষ থেকে পরিবেশের সুরক্ষা ও শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর’র কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিএনসিসির সদস্যসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান