শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবার একসঙ্গে নেইমার-মেসি : ‘এমএসএন’ এখন ‘এমএমএন’

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর মাধ্যমে পুরোনো বন্ধু নেইমার জুনিয়রের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এছাড়াও ক্লাবটিতে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ প্রতিভা কাইলিয়ান এমবাপে।

সবমিলিয়ে পিএসজিতে এখন থেকে দেখা যাবে ভয়ানক ত্রয়ী মেসি-এমবাপে-নেইমারকে। সংক্ষেপে তাদের তিনজনের নামের আদ্যাক্ষর দিয়ে একে বলা হচ্ছে ‘এমএমএন’। যা আগে বার্সেলোনায় ছিল ‘এমএসএন’।

ফ্রান্সের ক্লাবটিতে আসার আগে বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। তাদের সঙ্গে আক্রমণভাগের তৃতীয় খেলোয়াড় ছিলেন লুইস সুয়ারেজ। এই বিধ্বংসী ত্রয়ীকে একসঙ্গে ডাকা হতো ‘এমএসএন’ নামে।

এখন পিএসজিতে এক হয়েছেন মেসি-নেইমার এবং আক্রমণভাগে তৃতীয় খেলোয়াড় হিসেবে রয়েছেন এমবাপে। এ তিনজন মিলে গড়ে তুলবেন বিধ্বংসী এমএমএন ত্রয়ী- এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এরপর ২০১৭ সালে নেইমার পিএসজিতে চলে যাওয়ার আগে তিন মৌসুম একসঙ্গে খেলেন তারা। যেখানে সবমিলিয়ে ৩৬৪ গোল ও ১৭৩ এসিস্ট করে ক্লাব ফুটবলের অন্যতম বিধ্বংসী এ ত্রয়ী।

দলীয় সাফল্যও কম ছিল না এমএসএন ত্রয়ীর। ২০১৫ সালে ট্রেবলসহ বার্সাকে দুইটি লা লিগা, তিনটি কোপা দেলরে, একটি স্প্যানিশ সুপার কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ জেতান তারা।

মাত্র তিন মৌসুমে পাঁচশর বেশি গোল-এসিস্ট এবং নয়টি শিরোপা- এমএসএনের এই অবিশ্বাস্য কীর্তির পুনরাবৃত্তি করা সহজ হবে না পিএসজির এমএমএন ত্রয়ীর জন্য। তবে গত চার বছরে লিগ ওয়ানে ১০৯ ম্যাচে ৯১টি গোল করেছেন এমবাপে। তাই মেসি-নেইমারের সঙ্গে তার রসায়ন জমার ব্যাপারে আশাবাদী ভক্ত-সমর্থকরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান