শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি অন্যায়ের কাছে মাথা নত করব না- সংবর্ধনা অনুষ্ঠানে সদরের এমপি আশু

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ১১ই ফেব্রুয়ারি বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই পড়া লেখা করতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। জনগনের আমানত আমি রক্ষা করবো। এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। নির্বাচনে যে সকল ওয়াদা করেছি পর্যায়ক্রমে সকল ওয়াদা পুরন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনিসুর রহমান, বিজিবি’র সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. সিরাজুল হক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.শরিফুজ্জামান বিপুল, সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. নুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দীকুর রহমান। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন ঢালী,সাধারণ সম্পাদক আব্দুস সবুর, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ তৌফিক বিলাল, মহাদেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফুরা খাতুন, বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্যসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান