বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না সরকারকে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন ‘দেশের পরিবর্তন তারেক জিয়া, মির্জা ফখরুল সহ্য করতে পারছে না। বিএনপি ঘোষণা দিয়েছে সরকারকে দড়ি ধরে টান দেবে। গত বছর ১০ ডিসেম্বর সরকারকে টানতে দিতে গিয়ে বিএনপি নিজেই দড়ি ছিঁড়ে পড়েছে। আবার টান দিতে গেলে এবার দড়ি ছিঁড়ে পড়ে ঢুকে যাবেন মাটির ভিতর।

সুতরাং আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না সরকারকে।’
কৃষক লীগ খাগড়াছড়ি শাখার ত্রিবার্ষিক সম্মেলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। আওয়মীলীগ থাকবে রাজপথে।

আজ শনিবার ঐতিহাসিক খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে কৃষক লীগ খাগড়াছড়ি শাখার আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী