আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ


সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল satkhiratimes24.com-এর সম্পাদক আলতাফ হোসেন বাবুর পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোররাত সাড়ে ৪টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার জোহরের নামাজ শেষে মাগুরা-তালতলা আলহাজ আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)-এর নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ফোরামের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, পিতার মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাঁরা।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন—সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
নেতৃবৃন্দ মরহুমকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারের সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন—এই কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
বাঙালির জাতিসত্তা, আত্মপরিচয় আর স্বাধিকার আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীক কোনটি—এমন প্রশ্নের উত্তরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন


