বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে অগ্নিকান্ডে বসতঘরসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে দুটি বসতঘর, রান্নাঘর, মুরগির খামারসহ সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীকলস গ্রামের কিবরিয়া গাজীদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নূর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী ও গ্রাম পুলিশ আমিরুল ইসলামের মাটির দেয়াল ও টালির ছাউনির ৩৯টি ঘরের উত্তর-পশ্চিম পাশে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে রাত্র আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
সড়কের সমস্যায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে বিলম্ব হওয়ায় তারা নেভানোর কাজ সম্পন্ন করার আগেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
আগুনে দুটি বসত ঘর, রান্না ঘর, মুরগির খামার, আসবাবপত্র, স্বর্ণারঙ্কারসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু খুইয়ে বাড়ির মালিকরা প্রলাপ বকছে। তারা এখনো ঘর, আসবাবপত্রের টাকা পরিশোধ করতে পারেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, আসমাউল হুসাইন, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন প্রমুখ ঘটনাস্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে শান্তনামূলক কথা বলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার