বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে অন্যের জমিতে বসবাস কারীদের ষড়যন্ত্রে মালিক অতিষ্ট

আশাশুনি সদরে মানবিক কারণে নিজের জমিতে বসবাসের সুযোগ দেওয়ার পরও আশ্রয় প্রাপ্তদের ষড়যন্ত্রে মালিক গোপাল চন্দ্র হালদার দিং অতিষ্ট হয়ে পড়েছে।

এব্যাপারে আশ্রয় দেওয়া সম্পত্তি উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আশাশুনি গ্রামের মৃত মানিক চন্দ্র হালদারের ছেলে গোপাল চন্দ্র হালদার বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, বিবাদী সুনিল চন্দ্র হালদার, সরস্বতী হালদার, চৈতালী হালদার, গোবিন্দ হালদার বাদির ভাই, বউদি ও ভাইজি। বিবাদীরা পৈত্রিক ও মাতৃ সূত্রে প্রাপ্ত অংশের বিলান সম্পত্তি বহু পূর্বে বিক্রয় করে দিয়েছে। তাদের মাতা ননি বালা হালদার তার নামীয় ভিটাবাড়ির (হাল ৭১৭ খতিয়ানে, ৪৪৫ দাগে) ০১১ শতক জমি বাদীর নামে লিখি দিয়েছেন। যার দলিল নং-১০৭৯, তাং- ৩০/০৫/২০০০। বিবাদীদের বসবাসের কোন সম্পত্তি না থাকায় বাদী মানবিক কারনে বিবাদীদেরকে তার কোবলাকৃত বসত ভিটায় বসবাসের সুযোগ দেন। সেখানে তারা বসবাস করে আসছেন। কিন্তু বাদীর সরলতার সুযোগে বিবাদীরা তাদেরকে পরিবারের মান সম্মান নষ্ট ও বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এমনকি বাদীর নামে বিজ্ঞ দেওয়ানী আদালতে দেং ০৬/২০২০ নং মামলা করেছে। মামলা বিচারাধীন থাকা স্বত্বেও বাদী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হুমকী দিচ্ছে। তার কোবলাকৃত সম্পত্তি জবর দখলের পরিকল্পনা করে আসছে। বিবাদীরা যাতে তার বসত ভিটা ছেড়ে চলে যায়, সেব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন