বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন

আশাশুনিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ- ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশাশুনি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার বাস্তবায়নে সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের প্রতিনিধি সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার।

সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে আশাশুনি সরকারি মা/বি ছাত্রী মায়িশা মৌমিতা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০ জন স্কাউট ও ২০ জন ইউনিট লিডার সমাবেশে অংশ নিয়েছে। সমাবেশ সফল করতে প্রোগ্রাম চিপ হাফিজুর রহমান, ফিল্ড চিপ নীল কোমল মন্ডল, সাব ক্যাম্প চিপ দুলাল চন্দ্র সানা ও মাজহারুল ইসলাম, ডেপুটি সাব ক্যাম্প চিপ মোস্তাহিদুর রহমান ও আনিছুর রহমান দায়িত্ব পাৃলন করছেন। ৪দিনের সমাবেশ ৫ মার্চ শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন