সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে রবিবার দুপুর ১২ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, সাবেক সেক্রেটারী সমীর রায়, জামায়াতেন উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন, সাংবাদিক এম এম সাহেব আলী, শরিফুল ইসলাম। সভায় জামায়াতের মিডিয়া সেক্রেটারি জাকির হোসেন, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, আকাশ হোসেন, এসএম মোস্তাফিজুর রহমান, নুর আলম, বিএম আলাউদ্দিন, গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, লিংকন আসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, ইয়াছিন আরাফাত, রুহুল আমিন, আমিরুল ইসলাম, এস এম সাইদুল ইসলাম, অহিদুজ্জামান প্রমুখ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে, কখনো বিরোধী দলের সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। জামায়াত নেতা কর্মীরা বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন কাঠামো দাঁড় করাবেন যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনদিন কোন প্রকার স্বৈরাচার জন্ম নিতে না পারে।
উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, আমরা গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। আপোষহীন ভাবে সত্য প্রকাশ করার দাবী জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের পাশে আমাদের সংগঠন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যম কর্মীরা আমাদের বিষয়ে যেকোনো ধরনের সংবাদ অকুণ্ঠ চিত্তে তুলে ধরবেন কেননা জামায়াতে ইসলামী সব সময় জবাবদিহিতায় বিশ্বাসী।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান