মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘের জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে দিনে দুপুরে ঘের জবর দখল চেষ্টার সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের ভূমিহীন আবুল কালাম আজাদ।

লিখিত সংবাদ সম্মেলনে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহিষকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে অসহায় ভূমিহীন আবুল কালাম আজাদ বলেন, তিনি একজন অসহায় প্রকৃতির মানুষ। তিনি গাজীপুর মৌজায় ৭৯২/২০০৯-১০ নং বন্দোবস্তকৃত মামলায় ২৬/১০/২০১০ তারিখে ৩৩৩৫ নং রেজিষ্ট্রি কোবলা দলিলে ৫০শতক জমি ভূমিহীন হিসেসে জেলা প্রশাসক এর মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত পান।

যা ৩০৯ নং খারিজ খতিয়ানে তার নিজ নামে ও তার স্ত্রী শাফিনা আক্তারের নামে রেকর্ড হয়। বন্দোবস্ত পাওয়ার পর থেকে দীর্ঘদিন যাবত তিনি শান্তিপূর্ণ ভাবে উক্ত সম্পত্তিতে মৎস্য চাষ করে ভোগ দখল করে আসছিলেন তিনি। লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, সোমবার সকালে তিনি তার মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় স্থানীয় আবু হেনা শাকিলের নেতৃত্বে দিলীপ গাইন, নিহার গাইন, দিপংকর গাইন, গনেষ গাইন সহ ১০/১৫জনের একটি সন্ত্রাসী দল মৎস্য ঘেরে অনাধিকার ভাবে প্রবেশ করে হামলা চালায়।

এসময় মৎস্য ঘেরের দখল নিতে আবুল কালাম আযাদকে লাঞ্চিত ও মারপিট করে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন আমার বন্দেবস্তকৃত জমি দিলীপ দিংদের দখল করিয়ে দিতে আবু হেনা শাকিল মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। তার নেতৃত্ব ইতিপূর্বেও বহুবার জমি থেকে আবুল কালাম আজাদকে উচ্ছেদ করার চেষ্টা করে আসছিলেন এবং প্রতিনিয়ত ঘেরের মাছ লুটপাট করে আসছিলেন।

সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনার বিষয়টি জানতে পেরে আশাশুনি থানা পুলিশ ও প্রশাসনের সাথে যুবলীগ নেতা আলাউদ্দীন লাকী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টির সুষ্ঠ সমাধান করা হবে বলে প্রতিপক্ষ দিলীপ গাইন দিংদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

দিলীপ গাইন দিং তাদের নিজেদের দোষ ঢাকতে প্রকৃত ঘটনাকে ভিন্ন খ্যাতে প্রবাহের লক্ষে শ্রীউলা ইউনিয়ন যুবলীগ নেতা লাকি ও তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেনকে নিয়ে মিথ্যা, ষড়যন্ত্র ও উদ্দেশ্য মূলক ভাবে প্রগন্ডা চালিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করেছে। যাহা তাদেরকে মারাত্বক ভাবে মানহীন ও অপদস্তের সামিল বলে মনে করেন তিনি।

প্রকৃতপক্ষে ঘটনার সময় যুবলীগ নেতা লাকি ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন ঘটনাস্থলেই ছিলেন না।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আবু হেনা শাকিল স্থানীয় ভাবে এলাকার মানুষের মধ্যে দ্বন্দ সৃষ্টি করে আসছেন। আগামীতে যেন শান্তি প্রিয় শ্রীউলা ইউনিয়নের তিনি আর সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাস বা ত্রাস সৃষ্টি করতে না পারে তার জন্য তার জন্য প্রশাসনের দৃষ্টি আাকর্শন করেছেন তিনি।

একই সাথে সন্ত্রাসী বাহিনীর কোবল থেকে আবুল কালাম আজাদের চিরস্থায়ী বন্দেবস্তকৃত জমি রক্ষার্থে উক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহনের জন্য প্রশানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর