বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী মৎস্য অবমুক্ত ও আলোচনা সভা

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে র‌্যালী, মৎস্য পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে প্রথমে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিম ও প্রতিবন্ধীদের জন্য বিভাগীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলতায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

প্রধান অতিথি এমপি রুহুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও মৎস্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করতে সক্ষম হয়েছেন। তারই সুদূর প্রসারী কর্ম পরিকল্পনায় দেশ সোনার বাংলাদেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যখাতকে প্রাধান্য দিয়ে মৎস্য চাষী ও জেলেদেরকে আর্থিক প্রণোদনা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। আর তাই আজ মৎস্যখাতকে দেশের অন্যতম রপ্তানি খাতে পরিণত করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ কার্ব মিশ্র চাষী হযরত আলী, শ্রেষ্ঠ বাগদা চিংড়ী চাষী রাজ্যেশ্বর দাশ ও বাংলাদেশ মৎস্যজীবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম মোল্যাকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল