শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাব উপদেষ্টা এমদাদুল হকের দাফন সম্পন্ন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম এমদাদুল হক এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

সর্বজন শ্রদ্ধেয় এমদাদুল হক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টায় আশাশুনিন্থ নিজ বাস ভবনে তিনা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজে ইমামতি করেন আশাশুনি বাজার ও থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ। এসময় সাবেক সচিব মোঃ ওমর ফারুক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন।

সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও খাজরা ইউপি পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্ব শাহানেওয়াজ ডালিম, প্রিন্সিপাল (অব) রুহুল আমিন, ভাইস প্রিন্সিপাল আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ।

সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, স ম সেলিম রেজা সেলিম, বিএনপি নেতা স ম হেয়ায়েতুল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী এন এম বি রাশেদ সরোয়ার শেলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাব সভাপতি জি এম আল- ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আসমাউল হোসাইন, জাতীয় পার্টির ইহাহিয়া ইকবাল।

প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আলহাজ্ব আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মরহুমের একমাত্র পুত্র পারভেজ হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, স্কুল কলেজের ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ আশাশুনিতে প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাব উপদেষ্টা এমদাদুল হকের নামাজর জানাযার একাংশ।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ