শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্ট এর উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী দিনে ৬টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু ফুটবলে (বালক) শোভনালী ইউনিয়ন চ্যাম্পিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে কুল্যা ইউনিয়ন চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে। ২য় খেলায় দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন দল ৩-১ গোলের ব্যবধানে শ্রীউলা ইউনিয়ন দলকে পরাজিত করে এবং ৩য় খেলায় আনুলিয়া ইউনিয়ন দল ১-০ গোলে আশাশুনি ইউনিয়ন দলকে পরাজিত করে।

বঙ্গমাতা ফুটবলে (বালিকা) ১ম খেলায় আশাশুনি ইউনিয়ন দল ৪-৩ গোলে বুধহাটা ইউনিয়ন দলকে পরাজিত করে। ২য় খেলায় কাদাকাটি ইউনিয়ন দল ৩-২ গোলে খাজরা ইউনিয়ন দলকে পরাজিত করে। ৩য় খেলায় প্রতাপনগর ইউনিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে।

সকালে খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, সোহাগ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সেলিম রেজা সেলিম উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন আকবর হোসেন, রফিকুল ইসলাম, আজিজুল হক, ওমর ফারুক, দীঙাকর সরকার, মঙ্গল চন্দ্র সরকার, এনামুল হক।

রেফারীদের তত্বাবধানে ছিলেন, আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, বিধান চন্দ্র মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার