বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা

আশাশুনির বড়দলে নতুন বুড়িয়া চলন্তিকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনির বড়দলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা ঋষি দলিত ফেডারেশনের সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

সি.ডি.এ ধীমান রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, নবনির্বাচিত মহিলা মেম্বর শ্রাবন্তী বৈরাগী, বড়দল মদন গোপাল আশ্রমের পুরোহিত নিরঞ্জন গোশ^ামী, সি.ডি.এ তপন হালদার, উপজেলা ঋষি দলিত ফেডারেশনের সহ-সভাপতি লালন সরকার, সাধারণ সম্পাদক মাখন লাল সরকার, কোষাধ্যক্ষ অনিমেশ দাস।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক পবিত্র কুমার নন্দী সহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। সভায় বক্তারা নতুন বুড়িয়া চলন্তিকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে কিভাবে আরও এগিয়ে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করা যায় তার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান