বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কলেজিয়েট স্কুল ও মৎস্য জীবিলীগেরর উদ্যোগে শোক দিবস পালন

জি এম আল ফারুক: আশাশুনির বড়দল জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্কুল হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও গভর্নিং বোডির সভাপতি ডাঃ মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আব্দুর রহমান ফকির, সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, দাতা সদস্য রফিকুল সানা, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, শিক্ষক মাফিজুল সানা, আ’লীগ নেতা শফিকুল ইসলাম, মুজিবর সানা প্রমুখ। আলোচনা সভার আগে কালো ব্যাজ ধারন, পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ বিতরণ করা হয়।

আশাশুনি পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদেরর উদ্যোগে মঙ্গলবার সকালে আশাশুনি সদর কালি মন্দির প্রাঙ্গনে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম।

পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্যর পরিচালনায় বক্তব্য রাখেন হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তি, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালিপদ রায়, সমীরন বিশ্বাস, ঐক্য পরিষদের সেক্রেটারী দিপঙ্কর মন্ডল, সদস্য প্রভাষক রতন অধিকারী, কালিমন্দিরের সভাপতি দিপন মন্ডল, সেক্রেটারী বরুন চন্দ্র মন্ডল কাজল। আলোচনা সভা শেষে প্রার্থনা ও গনভোজ বিতরন করা হয়। আনুলিয়া।

আনুলিয়ার ভোলানাথপুর ফুটবল ময়দানে মৎস্যজীবিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মৎস্যজীবিলীগের সভাপতি কামরুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারী, মাসুদ সরদার, প্যানেল চেয়ারম্যান আমিরুল সানা, আ’লীগ নেতা মন্টু মোল্যা, সালাম মোল্যা, বাবু, অসিত সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও গনভোজ বিতরন করা হয়।

আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধি স্কুলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সেকেন্দার আলী, বক্তব্য রাখেন শিক্ষক জগন্ময় মিস্ত্রি, তানভীর রহমান, স,ম মঞ্জু মোর্শেদ আবিদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও গনভোজ বিতরন করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া