শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়ায় নির্বাচনী মতবিনিময় সভায় রুহুল হক এমপি

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত জোট নির্বাচন বন্দরের ষড়যন্ত্র চালাচ্ছে। ২০১৩-১৪ সালের মত আবারো তারা রাস্তা কেটে, ট্রেন লাইন নষ্ট করে, বিভিন্ন বাসে আগুন দিয়ে নাশকতা করার চেষ্টা করছে। তাই তাদের প্রতিহত করতে সকল নেতাকর্মীর আগামী দ্বাদশ সংসদ নির্বাচন জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত সকলকেই রাত জেগে পাহারা দেওয়ার আহবান জানান।

তিনি সকল নেতাকর্মীর উদ্দেশ্য করে বলেন, সরকারের সুফলভোগী সকল সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আনতে হবে । শতভাগ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি করাতে হবে।

তিনি বুধবার দুপুরে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নির্বাচনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল,আনুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে আনুলিয়া পায়ওনিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা আফম রুহুল হক এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ একাধিক উন্নয়ন কাজ করেছেন। এজন্য উন্নয়নের ধারা ধরে রাখতে বারবার দরকার শেখ হাসিনা সরকার।

তিনি বলেন এই সরকারের আমলে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রতিটা উপজেলায় ডিজিটাল মসজিদের পাশাপাশি একটি করে ডিজিটাল মন্দির তৈরি করার পরিকল্পনাও রয়েছে। নাভারন টু মুন্সিগঞ্জ রেল লাইনের কাজ অল্প দিনের মধ্যেই শুরু হবে। জননেত্রী শেখ হাসিনার আমলেই সাতক্ষীরার মত জায়গায় একটি মেডিকেল কলেজ উপহার দিয়েছেন। তাই তিনি বিএনপি-জামাত জোট যতই পরিকল্পনা করুক উন্নয়নের ধারা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই বলে তিনি জানান। এ সময় জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান