শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বাউচাষ স্কুল উন্নয়ন কাজে সহযোগিতা প্রদান

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৩ নং বাউচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এগিয়ে নিতে প্রাক্তন ছাত্র নগদ অর্থ প্রদান করেছেন।

রবিবার সকালে ছাত্রের পক্ষে তার পিতা সহযোগিতার অর্থ হস্তান্তর করেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করেছেন। প্রাচীর নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজ সফল ভাবে এগিয়ে নিতে অভিভাবকসহ যোগ্য প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য আহবান জানান হয়। এই মহৎ আহবানে সাড়া দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাঁকড়া গ্রামের ডাক্তার বিশ্বজিৎ কুমার বাছাড় অর্থ সহায়তায় সম্মত হন। তার পক্ষ থেকে তার বাবা শ্রীকান্ত বাছাড় ১০ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশের হাতে তুলে দেন। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা সুলতানা, রাম প্রসাদ বাছাড়, শর্মী মন্ডল, রেবতি সানা, শাহজাহান শামীম, সুমা রানী দাশ, লুবনা ইয়াছমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা