আশাশুনির বাটরায় মৎস্যঘের জবর দখল চেষ্টার অভিযোগ


আশাশুনির শোভনালী ইউনিয়নের বাটরায় মৎস্যঘের জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বিধবা জরিনা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাটরা গ্রামের মৃত জোহর আলী গাজীর স্ত্রী বৃদ্ধা জরিনা খাতুন বাটরা মৌজায় বাড়ীর পার্শে পৈত্রিক ও খরিদা সূত্রে ছোট একটি মৎস্যঘের করে জীবিকা নির্বাহ করে থাকে। গত শুক্রবার সকালে একই গ্রামের মৃত গফ্ফার সানার পুত্র শহিদুল সানা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মৎস্যঘের দখল নেওয়ার চেষ্টা করে। জরিনা খাতুন নিরূপায় হয়ে আশাশুনি থানায় ন্যায় বিচার পেতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য. ইতিপূর্বেও ঐ একই মৎস্য ঘের দখল নিতে গেলে জরিনা খাতুন শহিদুল সানার নামে ৪/৬/২০ তারিখে আশাশুনি থানায় ১৫৩নং একটি সাধারণ ডায়েরী করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


