শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বিভিন্ন এলাকায় এমপি রুহুল হকের পথসভা

জি.এম আল ফারুক আশাশুনি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ বিজয় শোভাযাত্রা আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় দেবহাটা হয়ে শোভাযাত্রাটি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে প্রবেশ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেকে পৃথক পৃথক মিছিল এই শোভাযাত্রার সাথে মিলিত হয়। শোভাযাত্রাটা শোভনালী ইউনিয়ন হয়ে আশাশুনি সদর, বড়দল, কাদাকাটি ও কুল্যা ইউনিয়ন হয়ে পুনরায় কালিগঞ্জের নলতায় ফিরে যায়।

এসময় অনেক স্থানে উৎসুক জনতার উদ্দেশ্যে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিসহ নেতৃবৃন্দ।

পথসভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াও কে ভালবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতা বিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে।
দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।

পথসভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এস এম হোসেনুজ্জামান, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, দিপঙ্কর সরকার দিপ, শেখ মেরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, জেলা জজ কোর্টের এপিপি দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীসহ দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস