শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক প্রদান

আশাশুনি উপজেলার বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোদে শিক্ষা বৃত্তি প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বুধহাটা করিম সুপার মার্কেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী শিক্ষাবৃত্তি প্রকল্পের আতওায় ফাউন্ডেশনের সুফলভোগিদের সন্তানদের মধ্যে যারা এসএসসি, এইচএসসিতে ভাল ফলাফলকারী এমন শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশন বুধহাটা শাখার অধীন ৩ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হওয়ার জন্য মনোনীত হয়। বৃত্তিপ্রাপ্ত আশাশুনির সরাফপুর গ্রামের মুরশিদ মিস্ত্রির কন্যা জান্নাতুল ফেরদৌসী, পুরোহিতপুর গ্রামের আলাউল হকের কন্যা আফরোজা খাতুন জবা ও সাতক্ষীরা সদরের উত্তর জোড়দিয়া গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সুরাইয়া সুলতানাকে প্রত্যেককে ১২ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বুধহাটা শাখা ব্যবস্থাপক শুকদেব বিশ্বাস, দৃষ্টিপাত প্রতিনিধি ইয়াসিন আরাফাত, আজকের সাতক্ষীরা প্রতিনিধি বাবুল হোসেন, ফাউন্ডেশনের হিসাব রক্ষক পারভেজ হাসান ও বৃত্তিপ্রাপ্তদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ