রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

আশাশুনির বুধহাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বুধহাটা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার বিকেলে বুধহাটা কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ও বুধহাটা মিনিস্টার শো-রুমের সৌজন্যে আয়োজিত ফাইনাল খেলায় বুধহাটা ১-০ গোলে সরাবপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলাটি পরিচালনা করেন ফারুক হোসেন ঢালী ও ছাত্রলীগ নেতা ইমন হোসেন।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আশাশুনি হেলথ ইনেসপেক্টর আবু মুসা ও আশরাফ হোসেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মুছাদ্দেক হোসেন।

উদ্বোধক ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান হাসানুর রহমান হাসান।

উপস্থিত ছিলেন বুধহাটা মিনিস্টার শো-রুমের ম্যানেজার সাইদূর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি অলিউল ইসলাম, টিভির ক্যামেরাপার্সন আব্দুর রউফ প্রমুখ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ১০ হাজার টাকা উপহার দেন ও রানার্সআপ দলকে মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান ৮ হাজার টাকা উপহার দেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা