শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি তেতুলিয়ায় নদীভাঙ্গনে আশংকায় শত শত পরিবার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের চর তেতুলিয়ায় ভয়াবহ নদীভাঙনে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। প্রবল স্রোত ও ঢেউয়ের তাণ্ডবে মসজিদ ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই শতাধিক পরিবার বসতভিটা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে।

নদীর পাড় ঘেঁষে বসবাসকারী মানুষজন জানান, গত কয়েক দিনে ভাঙনের গতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। নদীর পানি ও ঢেউয়ের আঘাতে শুধু বসতবাড়িই নয়, স্থানীয় মসজিদ, কবরস্থান ও অন্যান্য স্থাপনা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে মসজিদ কমিটির পক্ষ থেকে জরুরি প্রতিরক্ষা বাঁধ ও সংস্কার কাজের দাবি জানানো হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বলেন,যত দ্রুত নদীশাসন, ড্রেজিং এবং বাঁধ নির্মাণের কাজ শুরু না হয়, তাহলে চর তেতুলিয়া একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে। এর সঙ্গে হারিয়ে যাবে কবরস্থান ও মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।”

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের সামাজিক বিপর্যয় দেখা দিতে পারে।চর তেতুলিয়া এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ স্থাপন

এলাকাবাসী স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জন প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদীভাঙন রোধ করা হোক, যাতে শতাধিক পরিবার তাদের বসতভিটা ও সামাজিক অবকাঠামো রক্ষা করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার