শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি হাসপাতালের ডাক্তার মিঠুনের দুর্নীতির বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস্যক মিঠুন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের জাহিদ হাসানের স্ত্রী তাহমিনা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নিকট অত্মীয় গোলাম রসুলের ছেলে মোঃ সোহাগ হোসেন সহ অন্যন্যারা গত ২০২০ সালের ৬ নভেম্বর আমাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সোহাগ হোসেন ধারালো দা দিয়ে আমার মাথার বাম পার্শ্বে গুরুতর কাটা জখম করে। এঘটনার পর আমি ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীন ছিলাম। আমার ক্ষতস্থানে ৪টি সেলাই দিতে হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎস্যক মিঠুন কুমার বিশ্বাস আমাকে চিকিৎসা প্রদান করেন। এঘটনায় আমার পিতা বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সাতক্ষীরার আমলী ৮ নং আদালতে বিচারাধীন আছে।

তাহমিনা খাতুন অভিযোগ করে বলেন, সোহাগ হোসেন ধারালো দায়ের কোপে আমি গুরুতর জখমপ্রাপ্ত হলেও কর্তৃব্যরত চিকিৎস্যক জখম সংক্রান্ত প্রদত্ত মেডিকেল সনদে সাধারণ জখমের কথা উল্লেখ করেছেন। ডাঃ মিঠুন কুমার বিশ্বাস আমার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে জখমী সনদে মাথায় কোপের অঘাত উল্লেখ না করে আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ডাঃ মিঠুন কুমার বিশ্বাস তঞ্চকীমূলক মেডিকেল সনদ প্রদান করায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তিনি ওই দুর্নীতিবাজ ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল