রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসামে মাদরাসা বন্ধে বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ডাক

ভারতে বিজেপিশাসিত আসামে সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন নামছে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’। ওই ইস্যুতে সংগঠনটি আগামী ২০ অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আসাম ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান রেডিও তেহরানকে এই কথা জানান।তিনি বলেন, মাদরাসাকে আবার বিতর্কের মুখে নিয়ে এসেছে বিজেপিশাসিত আসাম সরকার। তারা ঘোষণা করেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত মাদরাসাগুলোকে বন্ধ করে দেবেন। বিজেপির এ ধরণের সাম্প্রদায়িক খেলা একের পর এক চলছে।

তাদের জানা দরকার যে, আমাদের দেশের সংবিধানের ৩০ ধারায় যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতি এবং যারা ভাষাগত সংখ্যালঘু তাদেরও নিজেস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য সংবিধান নিজেদের পছন্দমত শিক্ষা ব্যবস্থা গড়ার স্বাধীনতা দিয়েছে।

এক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে, সরকার কোনোভাবেই বেসরকারি বা সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতে পারবে না।
তারপরেও বিজেপি ক্ষমতায় আসার পরে মুসলিম বিদ্বেষকে আরও বিস্তার ঘটানোর জন্য একেরপর এক তারা এভাবে সংখ্যালঘুদের কোণঠাসা করার জন্য বঞ্চিত করার জন্য,

অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব জঘন্য অপচেষ্টার বিরুদ্ধে আমরা লড়াইয়ের ডাক দিয়েছি।

তিনি আরো বলেন, এই লড়াই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বিজেপি বা যেকোনো রাজনৈতিকদল তারা সংবিধান মোতাবেক দেশের সংখ্যালঘু মানুষের স্বাধীনতা সুরক্ষিত ও সুনিশ্চিত না করবে।ওই দাবিতেই আমরা আগামী ২০ অক্টোবর কোলকাতায় যে ‘অসম ভবন’ আছে, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সেই ‘অসম ভবন’ ঘেরাওয়ের ডাক দিয়েছে। আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো।

সারা দেশের সংখ্যালঘু মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে বিজেপি। সেই অধিকারকে আমরা সুরক্ষিত করব- এটাই আমাদের প্রচেষ্টা।আসলে উন্নয়নের কোনও এজেন্ডা না থাকার কারণে বিজেপি বর্তমানে একের পর এক সাম্প্রদায়িক ইস্যু সামনে আনতে চাচ্ছে। ফলে দেশবাসী বিজেপিকে উপেক্ষা করছে।

সেজন্য নতুন কোনও ইস্যু না খুঁজে পেয়ে এবার তারা মাদরসা বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আত্মবিশ্বাস, নিশ্চয় তারা ওই বিষয়ে সফল হবে না।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি