রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিল রুশ বাহিনী

ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন রুশ বাহিনীর দখলে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রয়টার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে।

তারা বলেছেন, “বর্তমানে অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে স্টেশন কর্মীরা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে এক বার্তায় আগুন নিয়ন্ত্রণেরও খবরও দেয় কর্তৃপক্ষ। জাপোরিঝঝিয়া ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়।

পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন।

বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল