সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইত্তেফাকের স্টাফ রিপোর্টার কলারোয়ার সাইদুরের দাদী আর নেই

দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদুর রহমানের দাদী আসমানি বিবি (৮৫) আর নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ওই গ্রামের মৃত মাহতাব সরদারের স্ত্রী।

মৃত্যুকালে তিনি দুই পুত্র কলারোয়া উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার ও মোসলেম সরদার এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আছর ও বাদ মাগরিব দুই দফা নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অসংখ্য মুসল্লি অংশ নেন।

মরহুমার পৌত্র উদীয়মান প্রথিতযশা সাংবাদিক সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র সাইদুর কলারোয়ার কুশোডাঙ্গা প্রাইমারি স্কুল, হেলাতলা হাইস্কুল ও কাজীরহাট কলেজে পড়াশোনা করেছেন। পেশায় পুরোদস্তুর সাংবাদিক সাইদুর বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাচন কমিশন (ইসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিট দেখভাল করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর সংগ্রহে কাজ করেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকেন ঢাকায়। সাংবাদিক হিসেবে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগ দিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভূটান, নেপাল এবং ভারত সহ কয়েকটি দেশ সফর করেছেন সাইদুর রহমান।

এদিকে, সাংবাদিক সাইদুর রহমানের সদ্যপ্রয়াত দাদীর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুরূপ শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, যুবদল নেতা কেএম আশরাফুজ্জামান পলাশ সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুরূপভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।

অপরদিকে, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার সাইদুর রহমানের দাদী আসমানি বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমা রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’ ও কলারোয়া নিউজ পরিবার।

সাংবাদিক সাইদুর রহমান

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষরোপণ অভিযানেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা
  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম