রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইনিংস ব্যবধানে হারল ক্যারিবিয়ানরা

ওয়েগনার-সাউদির বোলিং তোপে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৩৪ রানে হারিয়েছে কিউইরা। প্রথম ইনিংসে ১৩৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অল আউট হয় সফরকারীরা। এর আগে কেন উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা ২৫১ রানে ভর করে ৭ উইকেটে ৫১৭ রান করে ব্ল্যাকক্যাপরা।

বৃষ্টিবিঘ্নিত আগের দিনেই প্রায় নিশ্চিত হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের হার। ৬ উইকেটে ১৯৬ রানে চতুর্থ দিন শুরু করা, জোসেফ-ব্ল্যাকউড ব্যাট করতে থাকেন ধীরস্থিরভাবেই। তবে ব্যক্তিগত ৮৬ রানে ধৈর্যচ্যুতি ঘরে আলজারি জোসেফের। কেই জেমিসনের বলে স্যাটনারের হাতে ক্যাচ দিয়ে, ফেরেন সাজঘরে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে ব্ল্যাকউড আউট হন ১০৪ রানে।
শেষের দিকে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। নিল ওয়েগনার নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ডিসেম্বর।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা