শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে প্রেসিডেন্ট পদে আহমাদিনেজাদের মনোনয়ন এবারো বাতিল!

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হঠাৎ মৃত্যুতে শূন্য পদে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইরান।
সোমবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার মনোনয়ন জমা দেন মাহমুদ আহমাদিনেজাদ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়ন জমা দেন ইরানের সাবেক এই প্রেসিডেন্ট।
মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মনোনয়ন দাখিলের পর আহমাদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সঙ্কটগুলো সমাধানে মনোযোগ দেবেন।

অবশ্য মনোনয়ন দাখিল করলেও নেজাদকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেয়া হতে পারে। কারণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। ১১ জুন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই কাউন্সিল।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে এবারও তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ ও ২০২১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাদ দেয়া হয়।

আহমাদিনেজাদ ইরানের রিভোল্যুশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূর্ণ হওয়ায় ২০১৩ সালে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন শুরু হয়। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এরই মধ্যে সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলিরেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদোলনাসের হেমতি এবং সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি মনোনয়ন দাখিল করেছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা