বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ই.রানে হা.মলা ২ সপ্তাহ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

দুই সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণের হুমকি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’

ট্রাম্প জানান, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হতে হবে— এমন শর্তে তিনি এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যেখানে তারা অনুরোধ করেছিলেন যেন আমি আজ রাতে ইরানে ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ থেকে বিরত থাকি; এবং ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়—তবে আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে রাজি হয়েছি।’

‘এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি!’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, এই সিদ্ধান্তের কারণ হলো, আমরা ইতোমধ্যেই আমাদের সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং তা অতিক্রম করে গিয়েছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে একটি ১০ দফার প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি— এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।’

তার বক্তব্য অব্যাহত রেখে তিনি বলেন, ‘অতীতের প্রায় সবকটি বিরোধ মীমাংসায় যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে, তবে দুই সপ্তাহের এই সময়কাল চুক্তিটি চূড়ান্ত ও সম্পন্ন করতে সাহায্য করবে।’

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য অত্যন্ত সম্মানের,’ বলেন ট্রাম্প।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা