শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ

ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এ হামলা চালান।

রোববার হিজবুল্লাহর যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালাযন।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরাইলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে।

এ ছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরাইলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাযন।

এর আগে ইহুদিবাদী ইসরাইল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরাইলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা শহিদ হন। হিজবুল্লাহ তাদের দুই যোদ্ধার শাহাদাতের কথা নিশ্চিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী