বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ই*সরায়েলি বিমান হা*মলায় নিহ*ত হুথি প্রধানমন্ত্রী

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ আন্দোলনের (হুথি, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ) প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি স্থানীয় সূত্র। খবর মেহের নিউজের।

নিহতের পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র রুশ বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় এ হামলা চালানো হয়।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান হাদাহ এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে প্রধানমন্ত্রী আল-রাহাভি, তার কয়েকজন সহযোগীসহ অন্তত চারজন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানানো হয়। আনসারুল্লাহ আন্দোলন গত বছরের ১০ আগস্ট আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্রটি ইঙ্গিত দিয়েছে, আনসারুল্লাহ শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

তবে ভিন্নমতও উঠে এসেছে। বৃহস্পতিবার রাতে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের বিমান হামলার উদ্দেশ্য ছিল ভিন্ন, এবং ইয়েমেনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে। দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, আনসারুল্লাহ-নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনি কর্মকর্তা নসর আল-দীন আমের এই দাবি প্রত্যাখ্যান করেন। তার বক্তব্যে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কমান্ডাররা এ হামলার লক্ষ্য ছিলেন না।

চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা