শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে ৪২ নাগরিকের চিঠি

নির্বাচনে কারচুপি, আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ নানা জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। গত ১৪ ডিসেম্বর (সোমবার) রাষ্ট্রপতিকে এ চিঠি দেন তারা।

রাষ্ট্রপতিকে চিঠি দেয়ার তথ্যটি শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন চিঠিতে স্বাক্ষরকারী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। অপর এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিকও।

তারা জানান, ৪২ জন বিশিষ্ট নাগরিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, নির্বাচনে কারচুপি-জালিয়াতিসহ বেশকিছু অভিযোগ উল্লেখ করেছেন।

বিষয়টি নিয়ে চিঠিতে স্বাক্ষরকারী আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন সংক্রান্ত অনেকগুলো গুরুতর অসদাচরণের অভিযোগ রয়েছে। এসর অভিযোগে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার জন্য বাংলাদেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন দাখিল করা হয়েছে।’

চিঠিতে স্বাক্ষরকারী অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মইনুল ইসলাম, আলোকচিত্রি শহীদুল আলম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আলী ইমাম মজুমদার, ড. হামিদা হেসেন, খুশী কবির, সৈয়দা রেজওয়ানা হাসান, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. সি আর আবরার, অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া অন্যতম।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়