শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষে মিলগেট মূল্যে সারাদেশে পণ্য বিক্রয় করেছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ

পবিত্র ঈদুল আযহাকে উপলক্ষ করে পুরো জুন মাস জুড়ে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদাণকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন রাজধানীর ২টি স্থান সহ ৮টি বিভাগীয় শহরে মোট ১০ টি স্থানে ট্রাকের মাধ্যমে তেল, আটা, গুঁড়া মশলা, চাপাতা ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করবে প্রতিষ্ঠানটি। প্রতিদিন সকাল থেকে জাতীয় সচিবালয় এর সামনে এবং কারওয়ান বাজার এলাকা ছাড়াও বিভাগীয় শহর যেমন চট্টগ্রাম এর অক্সিজেন মোড়, সিলেট এর বন্দর এলাকা, বগুড়ার সাতমাথা খুলনার গল্লামারী মোড়, বরিশালের চৌমাথার হাতেম আলী কলেজ, ময়মনসিংহ টাউন হলের মোড়, কুমিল্লা চাট্টিপট্টি মসজিদ, ফরিদপুরের চকবাজার এলাকায় এই বিক্রয় কার্যক্রম চলবে।

বৃহঃস্পতিবার (১ জুন) রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবন এই ২টি স্থানে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশ সচিবালয়ের সামনে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব মিয়াজুল ইসলাম উকিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন নিয়ন্ত্রক শামীমা আকতার। টিসিবি ভবনের সামনে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ.এইচ.এম. সফিকুজ্জামান। এছাড়াও উপস্তিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন এর পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপ-পরিচালক জনাবা আতিয়া সুলতানা সহ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথিরা বলেন, পবিত্র ঈদুল আযহায় জুন মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার আজ থেকে বসুন্ধরাও এই কর্যক্রমে সরকারের পাশে দাড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।

বসুন্ধরা ফুড ডিভিশন এর হেড অফ সেলস জনাব রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যানের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্ৰুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় মিলগেট মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাসাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছর জুড়েও এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী