বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে মুখ খুললেন মমতা

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে এ নিয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘কোনো রকম ‘ডিভাইড অ্যান্ড রুল’ আমরা করতে দেব না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এ সব করা যায় না।’ খবর হিন্দুস্তান টাইমসের।

উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে পৃথক রাজ্য করার দাবি উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহল থেকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টও হয়েছে। বিগত দিনে পৃথক রাজ্যের দাবিতে কেপিপি, জিসিপিএ, মোর্চার আন্দোলন দেখেছে উত্তরবঙ্গ।

এবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার নতুন দাবি তুলছে বিজেপি। তারই পরিপ্রক্ষিতে সোমবার ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, মনে হচ্ছে যেন মহারাণী নিজেই যেন নিজের ঘরের অলঙ্কার বিলি করছেন। যেন দেশটাকে এমন মনে করছে বিজেপি। এত সহজ? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের পার্থক্যটা কোথায়। পশ্চিমবঙ্গ ইস পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গও পশ্চিমবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গও পশ্চিমবঙ্গের মধ্যে। কোনো রকম ডিভাইড অ্যান্ড রুল করতে দেব না।রাজ্য সরকারের অনুমতি ছাড়া এসব হবে না।

মমতা বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল মানে কী? কাশ্মীরের মতো নজরবন্দি করে রাখা? মুখ বন্ধ করে রেখে দেওয়া? তাদের অধিকার কেড়ে নেওয়া? বাংলাটাকে টুকরো টুকরো করতে চেয়ে কার স্বার্থ ওরা মেটাচ্ছে। এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না। বাংলা ভাগের দিকে যারা তাকাবে বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। উত্তর ও দক্ষিণবঙ্গ দুটোই আমার প্রিয়। দুটোই কন্যা। কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকেও উত্তরের কাজ বেশি হয়েছে।পুরোটা ঢেলে সাজানো হয়েছে। দিল্লিকা লাড্ডু খাবে, সব ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। উত্তরবঙ্গকে পরাধীন হতে দেব না। বিজেপির এই দাবিকে ধিক্কার জানাই।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড