শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদ্বোধনের অপেক্ষায় ৬ লেনের কালনা সেতু

মধুমতি নদীর উপর ৬ লেনের কালনা সেতু চালু হতে যাচ্ছে খুব শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৯০ ভাগের বেশি। সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২শ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতার দূরত্ব।

শুক্রবার (১ জুলাই) এতথ্য জানিয়ে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সেতুটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার সাথে সড়ক পথে ঢাকার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতু। বর্তমানে সেতুর শেষ দিকের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাস্তবায়ন হতে চলেছে নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার মানুষের স্বপ্ন। প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট সেতু নির্মাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা ফেরিঘাটে। ছয় লেনের এই সেতু যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সাথে।

৬৯০ মিটার দীর্ঘ এই সেতুটির ধাতব অবকাঠামো নির্মাণ হয়েছে ভিয়েতনামে। সেতুটি চালু হলে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে। এমনকি ঢাকা-বেনাপোল পথে পণ্য পরিবহনে জটিলতাও অনেক কমে আসবে।

জানা গেছে, সেতুর চারটি মূল লেনে দ্রুত গতির ও বাকি দুই লেনে চলবে কম গতির যানবাহন। নির্মাণাধীন সেতুটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৬০ কোটি টাকা। জাইকার সহযোগিতায় ও দেশীয় অর্থে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এ সেতু নির্মাণের কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল