উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু


উন্নয়ন কার্যক্রমে বেসরকারি অনুদান, বিনিয়োগ, জ্ঞান ও অংশীদারত্ব কাজে লাগাতে নতুন প্ল্যাটফর্ম ‘ফিলানথ্রপি হাব’ চালু করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এর মাধ্যমে বিভিন্ন দাতব্য সংস্থা, সামাজিক বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে উদ্ভাবনী উদ্যোগগুলোকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা চলাকালে প্রথম বিশ্বব্যাংক গ্রুপ ফিলানথ্রপি ফোরামে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
বিশ্বব্যাংক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলানথ্রপি হাব উন্নয়নমূলক উদ্যোগে দাতব্য অর্থায়ন, প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়াবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন উদ্যোগকে সমন্বিত করে কার্যকর ও টেকসই সমাধান তৈরিতে সহায়তা করবে প্ল্যাটফর্মটি।
উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের চাহিদা বাড়লেও সরকারি সম্পদের ওপর চাপ রয়েছে। এ পরিস্থিতিতে দাতব্য সংস্থাগুলো শুধু অনুদান নয়, বিনিয়োগযোগ্য পুঁজি, বিশেষজ্ঞ জ্ঞান ও বিভিন্ন অংশীজনকে একত্র করার সক্ষমতা নিয়েও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাংক গ্রুপের মিশন ৩০০, হেলথ ওয়ার্কস ও ওয়াটার ফরওয়ার্ডের মতো উদ্যোগেও বিভিন্ন প্রতিষ্ঠানের অবদান রয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা প্যাসকাল ডোনোহো বলেন, উন্নয়নের চাহিদা বাড়ছে, অন্যদিকে সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাতব্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্ভাবনী সমাধান বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। ফিলানথ্রপি হাবের মাধ্যমে এসব উদ্যোগ, সম্পদ ও অংশীদারদের সংযুক্ত করে বৃহত্তর পরিসরে কার্যকর করা সম্ভব হবে।
ফোরামটি যৌথভাবে আয়োজন করে এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন), ইনস্টিটিউট অব ফিলানথ্রপি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নেটএফডব্লিউডি এবং টেমাসেক ট্রাস্টের ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স। এতে বিভিন্ন দাতব্য ফাউন্ডেশন, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও অংশীদার প্রতিষ্ঠানের ২০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানের পাশে এভিপিএন ও টেমাসেক ট্রাস্টের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপ দুটি সমঝোতা স্মারক সই করে। এভিপিএনের আঞ্চলিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিভিন্ন ফাউন্ডেশন, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের উন্নয়ন উদ্যোগে যুক্ত হতে পারবে। পাশাপাশি হেলথ ওয়ার্কস উদ্যোগে কারিগরি সহায়তার অর্থায়নে একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে এভিপিএন।
অন্যদিকে, টেমাসেক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষি, স্বাস্থ্য ও পানিসম্পদ খাতে বৃহৎ পরিসরে বাস্তবায়নযোগ্য অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন মডেল তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের অ্যাগ্রিকানেক্ট, হেলথ ওয়ার্কস এবং ওয়াটার ফরওয়ার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে।
ফিলানথ্রপি হাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্ঞান বিনিময়। গবেষণা, উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতাকে উন্নয়ন প্রকল্পে কাজে লাগাতে বিভিন্ন আঞ্চলিক নেটওয়ার্ক, পরামর্শক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাকে যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মো ইব্রাহিম ফাউন্ডেশন, ল্যাটিমপ্যাক্টো, বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজস্প্যান, ডালবার্গ, লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউট এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটির লিলি ফ্যামিলি স্কুল অব ফিলানথ্রপি।
বিশ্বব্যাংক গ্রুপের আশা, এ উদ্যোগের মাধ্যমে দাতব্য অর্থায়ন ও উন্নয়ন সহযোগীদের দক্ষতা সমন্বিত করে বিভিন্ন দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন


