শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার শয়লায় মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর-২০২২) বিকেল ৪টায় ইউনিয়নবাসির আয়োজনে উপজেলার শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

৯০ মিনিটের এ খেলায় উদ্বোধনী ম্যাচে শ্যামকুড় উত্তর লাউড়ি ফুটবল একাদশ ও রাজগঞ্জ ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

এ ছাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি তার বক্তব্যে বলেন- আমরা আশা করি এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে জাতির জনকের আদর্শ অনুসরন করে যাচ্ছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নানা দিকে যে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের গতি অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শের দল, এদেশে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। যদি এদেশের উন্নয়ন আমরা চাই, তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি