শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা ও খুলনা উপকূলে টেকসই বাঁধ নির্মানের পরিকল্পনা হাতে নিয়ে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।’
আগামী ১-২ সপ্তাহের মধ্যে তা একনেকে পাশ হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এবার এমন বাঁধ নির্মান করা হবে যাতে ভবিষ্যতে তা ভেঙ্গেচুরে মানুষের দুর্দশা ডেকে না আনে’।

প্রতিমন্ত্রী শুক্রবার সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর উপজেলার গাবুরার নেবুবুনিয়া, আশাশুনির চাকলা ও কুড়ি কাহনিয়া এবং কয়রার বেতকাশি এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমপানের কারনে এসব এলাকার বেড়িবাঁধ ধ্বসে মানুষের দুর্দশা ডেকে এনেছে। এখন পর্যন্ত যে বাঁধগুলো পুননির্মান করা হয়েছে তা অস্থায়ী উল্লেখ করে তিনি আরও বলেন, স্থায়ী টেকসই বাঁধ নির্মানের সব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
এর আগে ১২টি ভাঙন পয়েন্ট নির্মানের জন্য সেনাবাহিনীর কাছে ৭৫ কোটি টাকাও দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, করোনার কারনে বাঁধ নির্মান কাজ অনেকটা স্তিমিত হয়ে যায়। তবে এবার নতুন কাজে গতি ফিরে পাবে।

ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকনুদ্দৌলা, অতিরিক্ত মহাপরিচালক ডা. মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রফিকুল্লাহ, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।

প্রতিমন্ত্রী এসময় জনগনের উদ্দেশ্যে বলেন, ‘ভয় পাবেন না, আপনারা করোনা টীকা গ্রহন করুন।’

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল