শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে সহমর্মিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মানবিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে গাবুরার নেবুবুনিয়ার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া প্রায় অর্ধ শতাধিক পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর আর্থিক সহযোগিতায় এবং সহমর্মিতা ফাউন্ডেশনের বাস্তবায়নে এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান, মুহতারাম বিল্লাহ, মাসুম বিল্লাহ, তৌহিদুন নবী’সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রথম দিন থেকে এই অঞ্চলের অসহায় মানুষের দুঃখ লাগব করার চেষ্টা করেছি। নিত্যপ্রয়োজনীয় বাজার, টিউবওয়েল নির্মাণ,রান্না করা খাবার, শিশু খাদ্য, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানেটারি ন্যাপকিন, শিশুদের নতুন পোশাকসহ বিভিন্ন মানবিক কাজে ছিল সহমর্মিতা ফাউন্ডেশন। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে ভিটেমাটি পানিতে তলিয়ে গেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নেবুবুনিয়া পয়েন্টের অর্ধ শতাধিক পরিবার বেড়িবাঁধের ওপর আশ্রয় নেয়।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল