শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘সাতক্ষীরা লাইভ’র প্রতিনিধি সম্মেলন

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক সাতক্ষীরা লাইভ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা লাইভ’র সম্পাদক ও জাতীয় দৈনিক একুশে সংবাদ এর জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আপনের সভাপতিত্বে অতিথি ছিলেন মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, দৈনিক সাতনদী’র মফস্বল বার্তা সম্পাদক রেজাউল করিম মিঠু, সাপ্তাহিক জনতার মিছিল’র পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বাংলা ট্রিবিউন’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাব-এডিটর মাজহারুল ইসলাম, রমিজুল ইসলাম, দৈনিক ডেল্টা টাইমস’র জেলা প্রতিনিধি জাহিদ হুসাইন, ৭১ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক মানবাধিকার নিউজ’র সম্পাদক আবুল হাসান, জনতার মিছিল’র স্টাফ রিপোর্টার তানজিলা বেগম প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, গণমানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার মাধ্যমে সাতক্ষীরা লাইভ ইতিমধ্যেই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠতার কারণে দিনে-দিনে পত্রিকাটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। সংবাদকর্মীরা জাতির বিবেক। তারা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া তথ্যগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে আমাদেরকে সময়ের সাথে আপডেট থাকতে সহযোগিতা করেন। তাই সংবাদকর্মীদের কোন সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।

এসময় শেখ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা লাইল’র নিজস্ব প্রতিনিধি মো. হোসেন আলী, মেহেদী, সৌরভ, উজ্জল মোল্যা, কর্ণ বিশ্বাস কেডি, মুজাহিদুল ইসলাম, শাহ আলমসহ পত্রিকার বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা লাইভ’র বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস