বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচএসসিতে মণিরামপুরের তনিমা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

তামান্তা ইসলাম তনিমা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বৃত্তির ফলাফল ইন্টারনেটে প্রকাশ করেছে শিক্ষা বোড কর্তৃপক্ষ।
উল্লেখ্য- এই মেধাবি শিক্ষার্থী তামান্তা ইসলাম তনিমা রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে এসএসসি পরীক্ষার জিপিএ-৫.০০ ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো।
তনিমা রাজগঞ্জ বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম রবির কন্যা। তারা মা একজন গৃহিনী।

এই শিক্ষার্থীর পিতা-মাতা, দাদা-দাদিসহ সকল আত্মীয়স্বজন তার ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় মহান আল্লাহ-তা-আলার নিকট শুকরিয়া আদায় করেন এবং তনিমার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

তনিমার পিতা মো. রবিউল ইসলাম রবি বলেন- যেকোনো ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশুনা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার কোনো বিকল্প নেই। তার বৃত্তি পাওয়ার জন্য, তার শিক্ষক ও আমাদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

তনিমা তার বিদ্যালয়ের শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সকলের নিকট ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারে সেজন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন।

মো. রবিউল ইসলাম রবি বলেন- সে বড় হয়ে লেখাপড়া শেষ করে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে চায়।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা