শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই পশু যত খাবে ততই চাইবে: জেলেনস্কি

রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের প্রতি বলেছেন, “আমরা প্রথম শিকার। এরপর দ্বিতীয় শিকার হবেন আপনারা। কারণ এই ‘পশু’ যত বেশি খাবে, সে আরও, আরও এবং আরও বেশি চাইবে। ”

জেলেনস্কি বলেন, “সবাই মনে করে যে আমরা আমেরিকা বা কানাডা থেকে অনেক দূরে।

না, আমরা আমাদের স্বাধীন দেশে আছি। যখন অধিকার এবং স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন আপনাদের উচিত আমাদের রক্ষা করা। ”

এসময় রাশিয়ার সামরিক অভিযান বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর প্রতি অগাধ বিশ্বাস ব্যক্ত করে জেলেনস্কি বলেন, “আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধ থামাতে অনেক কিছুই করতে পারেন। আমি নিশ্চিত তিনি পারবেন।

আমি এটাই বিশ্বাস করতে চাই যে তিনি এটা করতে সক্ষম। ”

এই যুদ্ধ শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আবারও পশ্চিমাদের সতর্ক করে দেন জেলেনিস্ক।
তিনি বলেন, “এই যুদ্ধ ইউক্রেনেই থেমে যাবে না। এখানকার স্বাধীনতার উপর আক্রমণ বিশ্বের বাকি অংশেও প্রভাব ফেলবে।

এসময় আবারও ইউক্রেনের আকাশসীমা সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জেলেনস্কি। যে বিষয়ে তিনি বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে সাহায্য চেয়েও কোন লাভ হয়নি।

তিনি বলেন, “আমাদের আকাশ আর এখন আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা এভাবে রাশিয়াকে এখানে সক্রিয় হতে দিতে পারি না। কারণ তারা আমাদের ওপর বোমা ও গোলা বর্ষণ করছে।

তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে। হেলিকপ্টার, যুদ্ধবিমান ছাড়াও আরও অনেক কিছু পাঠাচ্ছে। ”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

রাশিয়ার দাবি, ইউক্রেনের তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন