রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটি মাছি মারতে গিয়ে বিস্ফোরণে নিজের বাড়িটিই উড়ে গেল

ফ্রান্সে এক ব্যক্তি একটি মাছি মারার সময় নিজের বসতবাড়ির একাংশই উড়ে গেছে। তার বয়স ৮০ বছরের কাছাকাছি। রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি।

এতে বেশ বিরক্ত হন তিনি। বাসায় থাকা মশা-মাছি মারার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি।

কিন্তু কে জানত, ঘরের কোণায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশকিছু পরিমাণ দাহ্য গ্যাস।

যেই না তিনি মাছিটিকে মারার জন্য র‍্যাকেটের সুইচ অন করলেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‍্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে।

এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।

অবশ্য এই ব্যক্তি ভাগ্যবান, শুধু হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতিই হয়নি তার। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।

যাই হোক, মাছিটির ভাগ্যে কী ঘটেছে সেটা অবশ্য জানা যায়নি। মাছি মারতে গিয়ে ঘর উড়ে যাওয়া বাড়ির ওই ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে।

আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির।
সূত্র : বিবিসি

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল