বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিকে করোনা, অন্যদিকে নির্বাচন : জনমনে আতংক

তালা উপজেলাসহ সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) যে সময় ভয়াবহ রুপ নিয়েছে ঠিক তখনি শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। এর ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও আতংকের সৃষ্টি হয়েছে।

তবে উপজেলা নির্বাচন অফিস বলছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা পরিস্থিতি সীমান্ত এলাকায় ভয়াবহ রুপ নিয়েছে। এতে জনসমাগম আদৌও সঠিক নয়।

অন্যদিকে উপজেলা প্রশাসন করোনা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে উপজেলাব্যাপী শুরু করেছেন জনসচেতনামুলক মাইক প্রচার, চলছে ভ্রাম্যমান আদালত। ফলে বর্তমান পরিস্থিতি নিয়ে আতংকের পাশাপাশি বিপাকে রয়েছে সাধারণ মানুষ।

এদিকে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলাতে বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন।

স্থানীয় সুধিমহল জানান, একদিকে করোনার প্রকোপ অন্যদিকে লকডাউন। নির্বাচন মানেই জনসমাগম আর জনসমাগম না করে কিভাবে নির্বাচন করবে প্রার্থীরা। বর্তমান পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলছে নানান গুঞ্জণ।

তালা সদর ইউপি চেয়ারম্যান ও বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী সরদার জাকির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন গত ১১ এপ্রিল নির্ধারিত দিন থাকলেও মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে তা স্থগিত করেন নির্বাচন কমিশন। পুনরায় আগামী ২১ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমানে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলাতে বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরমধ্যে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমাদের চলতে হবে। নির্দেশনা ছাড়া কোন কিছু করা হবে না।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) শুরুর থেকে এ পর্যন্ত ৭১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৭৮ জন সনাক্ত হয়েছেন, একজন স্টাফ নার্সসহ ৪ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন হোম করেনটাইনে আছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে বর্তমানে ২টি ওয়ার্ড করোনা রোগীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এতে বর্তমান ১৬ জন জ্বরের রোগী ভর্তি আছে তবে তাদের পরীক্ষা না করে পজেটিভ বলা যাবে না। পূর্বের তুলনায় বর্তমানে করোনার প্রকোপ অনেকাংশে বেশি হলেও এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

তবে বর্তমান পরিস্থিতিতে জনসমাগম একবারে নিষিদ্ধ বলে জানালেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াভহ পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষনা করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসকের সাথে জনপ্রতিনিধিদের আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনে লিখিত একটি প্রতিবেদন পাঠিয়েছেন। আশা করি কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে একটি ফলাফল দেবেন।

তালা উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, নির্বাচন থেকে মানুষের জীবন অনেক বড়। করোনা ভাইরাসের এ অবস্থায় জনসমাগম একেবারেই ঠিক না। এলাকার সাধারণ মানুষের মধ্যে কার করোনা আছে বোঝা মুশকিল। এমতাবস্থায় নির্বাচন করা যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন না এই জনপ্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত