শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা
জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আশেক ই-এলাহী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের
সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের সমন্বয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল
কমিটি কাজ করছে। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সে বিষয়ে আপনারা অবগত আছেন। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল
করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে
হবে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরো বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৭দফা দাবী গুলি জেলার আইন-শৃঙ্খলা
কমিটির সভায় আলোচনা করা হয়েছে। স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

সাতক্ষীরার প্রথম যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা, সকল যুদ্ধপরাধের ঘটনা আইনের আওতায় আনা, মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০১৩-১৪ সালের নাশকতায় শহিদ ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত, ২০১৩-১৪ সালের নাশকতা মামলার সকল আসামীদের আইনের আওতায় আনা, ফতেপুর চাকদহা সহিংসতা মামলার সকল
চার্জশিটভুক্ত আসামিদের আইনের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের নামে সড়কসহ স্থাপনার নামকরণ বাতিল করা ও একাত্তরের গণহত্যার স্থান সমূহ চিহ্নিত করা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই ৭দফা দাবি তুলে ধরে বক্তব্য বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, উদীচী
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক পবিত্র মোহন দাস, উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, কবি স.ম তুহিন, স্বপন কুমার শীল, কবি
দিলরুবা রোজ, কবিকবির রায়হান, আবু কাজী ও ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর