শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব।। মিলনমেলায় ঐক্যবদ্ধতার অভিপ্রায়

নিজস্ব প্রতিনিধি: মান অভিমান ভুলে কলারোয়া প্রেসক্লাবের দুই গ্রুপ আবারো এক হলো। নতুন করে পথ চলা শুরু করলো একই সাথে প্রেসক্লাবের ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের কার্যালয়ে এই ঐতিহাসিক মিলনমেলায় শামিল হন প্রেসক্লাবের ভেঙে যাওয়ার আগের সকল সদস্য ও বর্তমান সদস্যরাও।

ঐক্য ও সততার অটুট বন্ধনে আবদ্ধ হতে উপস্থিত সকলে এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলো চলার অভিপ্রায় ব্যক্ত করেন। সে সময় পুরনো সকল ভেদাভেদ ভুলে প্রেসক্লাব ও সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে একীভূত হয় প্রেসক্লাবের দুই অংশের সাংবাদিকরা। পুনর্গঠন করা হয় নতুন আহবায়ক কমিটি। ক্লাবের উন্নতিকল্পে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় সম্মিলিতভাবে। সাংবাদিকদের এই মিলন মেলায় উপস্থিত হন পেশাজীবী প্রথিতযশা কয়েকজন। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন সকলে।

একিভূতকরণ ঐতিহাসিক এই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম।

যুগ্ম আহ্বায়ক সরদার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, সিনিয়ার সাংবাদিক এমএ সাজেদ, আতাউর রহমান, আরিফ মাহমুদ, সুজাউল হক, সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাইল, মনিরুল ইসলাম মনি, ওহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান সোহাগ, জুলফিকার আলী, রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্তী বাবু প্রমুখ।

বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশসহ অনেক।

সভায় নতুন আহবায়ক কমিটি পুনর্গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেনকে ক্লাবের হিসাব নিকাশ ও কাগজপত্র দেখভালের লক্ষ্যে আহবায়ক কমিটির হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়া পুনর্গঠিত আহবায়ক কমিটিতে আছেন- আহবায়ক অধ্যাপক এমএ কালাম, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, সদস্য এমএ সাজেদ, আরিফ মাহমুদ, সুজাউল হক, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ