শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক আনারস ৩০০০ টাকায় বিক্রি!

একটি আনারসের দাম বড়জোর কত হতে পারে? ৫০-৬০ টাকা। তবে অবিশ্বাস্য হলেও সত্য ময়মনসিংহের নান্দাইলে একটি আনারস বিক্রি হয়েছে তিন হাজার টাকায়।

উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি শিমুলতলা বাজারে বিক্রি হয়েছে আনারসটি।

খোঁজ নিয়ে জানা যায়, উলুহাটি গ্রামের আব্দুস সালাম নামে এক ব্যক্তি শিমুলতলা বাজারে মসজিদ নির্মাণের জন্য আট শতক জমি দান করেছেন। মসজিদের নাম দেয়া হয়েছে ‘বায়তুস সালাম জামে মসজিদ’। তিনতলা এই মসজিদটি নির্মাণে গত এক মাস আগে কাজ শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে স্বেচ্ছাসেবীরা মসজিদের পাশে নির্দিষ্ট স্থানে মাইকিং করে দানের টাকা সংগ্রহ করছেন।

স্থানীয়রা জানান, উলুহাটি গ্রামের জুয়েল নামে এক ব্যক্তি রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে ৩০ টাকা দিয়ে একটি আনারস কিনে মসজিদে দান করেন। দানকৃত আনারসটি কেনার জন্য একাধিক ক্রেতা আগ্রহ প্রকাশ করেন এবং আনারসটি ডাকে তোলা হয়। শেষ পর্যন্ত উলুহাটি গ্রামের শাহীন নামে এক ব্যক্তি সর্বোচ্চ তিন হাজার টাকা দিয়ে আনারসটি কিনে নেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দসু সালাম জানান, আনারসটির দাম খুব সামান্য হলেও ডাকের মাধ্যমে তিন হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে মসজিদের লাভ হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত এই আনারসের কথা সবার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাটবাজার, চায়ের দোকানসহ সর্বত্র এক আনারসের আশ্চর্য দাম নিয়ে একেকজন একেক মন্তব্য করেছেন। তবে এই আনারস বিক্রির টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
সূত্র:জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ

‘একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আবিস্তারিত পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।বিস্তারিত পড়ুন

  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন