মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রয়াত আবলু খায়ের সরদার, মহাসিন হোসেন বাবলু ও আবু সায়ীদ’র স্মরণ সভা

সাতক্ষীরায় প্রয়াত আবলু খায়ের সরদার, মহাসিন হোসেন বাবলু ও আবু সায়ীদ’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে প্রয়াতদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ আগস্ট) বিকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কাজী শওকত হোসেন ময়না, মোহাম্মদ আলী সুজন, পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, মো. কামরুজ্জামান রাসেল, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এস.এম আবুল কালাম আজাদ, মো.আশরাফ উদ্দিন, আশরাফুল করিম ধনি, এ্যাড. আজহারুল ইসলাম, রেবেকা সুলতানা, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাতক্ষীরা আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, মোহাম্মদ আবু সায়ীদ ও সাংবাদিক মহাসিন হোসেন বাবলু মারা যান।
অনুষ্ঠানে করোনা আক্রান্ত জমাত আলী মেম্বর ও কাজী মনিরুজ্জামান মুকুল’র সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুল আলম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ

সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশবিস্তারিত পড়ুন

  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা
  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত