বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবে পৃথিবী থেকে করোনা দূর হবে, অবশেষে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। বিশ্বের ২১৩টি দেশে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।

কবে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে মানুষের? এখন এই প্রশ্ন বিশ্বজুড়ে।

এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনও তথ্য না দিলেও শুক্রবার জানিয়েছে যে দুই বছরের কম সময়ের মধ্যেই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করা যাবে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশাবাদী জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি। খবর আল জাজিরা ও বিবিসির।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনাকে দূর করতে পারব।
১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। ’

তিনি আরও জানিয়েছেন, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু’র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে।

তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনাভাইরাস মুক্ত করতে পারব।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী