শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক ইউনিয়নেই বিএনপির ৩৬ চেয়ারম্যান প্রার্থী!

যখন সারা দেশে বিভিন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী সংকট। ঠিক তখনই এক ইউনিয়ন পরিষদে ৩৬ জন চেয়ারম্যান পদ প্রার্থী পাওয়া গেছে। এ ঘটনায় হতবাক বিএনপির স্থানীয় নেতারা।

ইউনিয়ন পরিষদটি হচ্ছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি।

গত শনিবার ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শামসুল হক এই তালিকা কোতোয়ালি বিএনপি সভাপতি বরাবর প্রেরণ করেছেন বলে জানা গেছে।

তালিকায় নাম যাওয়া বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে- মো. হেমায়েত হোসেন, মো. বিন আবুল কালাম আজাদ, দোলোয়ার হোসেন বাচ্চু, আরিফুজ্জামান খান, শামসুল কবির ফরহাদ, গোলাম মোস্তফা মিয়া, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, মোসলেম উদ্দিন, একেএম শামসুল হক, আবদুল করিম হাওলাদার, মো. সবুজ খান, আবদুর রহমান সিকদার, শাহাদাৎ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, মোকছেদুর রহমান, সেলিম তালুকদার, মশিউর রহমান শামীম, রফিক আকন, একেএম শাখাওয়াত হোসেন হিমু, অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, মো. মামুনুর রশিদ, মামুন-অর রশীদ, ইব্রাহীম খান, ইসমাইল রাঢ়ি, মসুর আলী মীর, নুরুল ইসলাম, মো. রাজিব খান, মামুনুর রশিদ, মিজানুর রহমান, কবির খান, আজিজুর রহমান, আবু নাঈম, মনির হোসাইন, আবদুল মান্নান সরদার ও মিরাজুল ইসলাম।

চেয়ারম্যান পদে নাম আসা গোলাম মোস্তফা মিয়া বলেন, দলীয় মনোনয়নের জন্য আমার নাম পাঠানো হয়েছে। আমি যদি মনোনয়ন পাই, তবে দলের শৃঙ্খলা মেনে নির্বাচনের মাঠে কাজ করবো। আর যদি দলীয় মনোনয়ন অন্য কাউকে দেয়া হয়, তবেও তা মেনে নিয়ে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী মাঠে কাজ করবো।

বরিশাল মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে বেশি প্রার্থী আসতে পারে। কিন্তু একটি ইউপিতে ৩৬ জন, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও বরিশাল সদরে বিএনপির অবস্থা বরাবরই ভাল ছিল।

কোতোয়ালি থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, দলীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নির্দেশে ইউনিয়ন বিএনপির কাছে তালিকা প্রেরণের জন্য বলা হয়েছিল। তারই ধারাবাহিকতায় শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৩৬ জনের তালিকা প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। সব সময় বিএনপি নির্বাচনমুখী। আর আমাদের দল বড়, সমর্থক বেশি, প্রার্থীও বেশি।

বরিশাল জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনমুখী। তাই বরিশাল বিএনপিতে প্রার্থীও অনেক। তারই ধারাবাহিকতায় শায়েস্তাবাদ থেকে ৩৬ জনের নামের প্রস্তাব এসেছে। এটা দলের জন্য পজিটিভ।

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, কোতোয়ালি বিএনপি যেভাবে প্রার্থীদের নাম চেয়েছে, তাতে আরও নাম আসবে। তাদের বলা হয়েছে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে দলীয় প্রার্থীদের নাম প্রেরণের জন্য। অনেক নাম এসেছে সেটা দলের জন্য ভালো দিক।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গেবিস্তারিত পড়ুন

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সমঝোতার জন্য সংসদ সদস্য ওবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান